বিএনপির প্রার্থীকে জামায়াতের আতাউর রহমানের অভিনন্দন

০৪ নভেম্বর ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০৯ PM
আতাউর রহমান সরকার

আতাউর রহমান সরকার © সংগৃ হীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি থেকে চূড়ান্ত নমিনেশন পেয়েছেন মুশফিকুর রহমান। এ জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।  

তিনি বলেন, ‘আমার সৌভাগ্য দেশের একজন প্রবীণ মুরুব্বীর সঙ্গে নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করব। আমরা আমাদের ভাবনা জনগণের সামনে তুলে ধরব। জনগণ তার দৃষ্টিতে যিনি ব্যক্তি জীবনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আল্লাহ ভীরু, সে ধরনের নেতৃত্ব তারা বাছাই করে নেবেন।’

আরও পড়ুন : বহিষ্কৃত নেতা আব্দুর রউফ পেলেন বিএনপির মনোনয়ন

আতাউর রহমান সরকার বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। আমি আশা করব, কসবা-আখাউড়ায় এবার ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে। দিন শেষে আমরা সবাই কসবা-আখাউড়ার সন্তান।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করব; পারস্পরিক শ্রদ্ধাবোধ, সব দল ও মতের মানুষকে নিয়ে বোঝাপড়া করে চলতে পারব আমরা। এটি এই জনপদের দীর্ঘ সময়ের ঐতিহ্য।’

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬