বিএনপির দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ PM
মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত এক নেতার অনুসারীরা। তারা রাস্তার ওপর শুয়ে অবরোধ করেন।

তারা জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মী। এই আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমজাদ হোসেনকে। সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে সোমবার রাত ৮টার সময় গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক চলাচলরত বাস-ট্রাকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।

উল্লেখ্য মনোনয়ন পাওয়া আমজাদ হোসেন মেহেরপুর-২ আসনের সাবেক এমপি ছিলেন।

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬