জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়ে যাই: মির্জা ফখরুল

৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোনায়েদ সাকি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোনায়েদ সাকি © ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাকির উদ্দেশে তিনি বলেছেন, ‘জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়ে যাই। তাঁর দৃঢ়তা দেখে বুঝেছিলাম, তিনি আসলেই পরিবর্তন করতে চান।’ 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দেশে চলমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে বেরিয়ে আসার দায়িত্ব সরকারেরই বলে মন্তব্য করেছেন তিনি। 

আরও পড়ুন: সাকিবের মতো ‘চোর-চোট্টা’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। 

বর্তমান সংকট নিরসনে সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও থাকব। কিন্তু যে অবস্থা তৈরি করেছেন, তা থেকে আপনাদেরই বেরিয়ে আসতে হবে। 

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, যা হওয়ার হয়েছে গেছে, সমস্যা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যেতে পারি, সেই ব্যবস্থা করুন। 

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950