স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর

২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ PM
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলাম বিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।

আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সাক্ষাৎ করতে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলল করিম।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটি নিয়োগ: এবার আদালতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পারন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ যেন অন্যান্য শিক্ষকদের মতো স্বচ্ছল জীবনযাপন করতে পারেন-তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।

আরও পড়ুন: সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

তিনি আরও বলেন, সকল প্রকার গড়িমসি পরিহার করে, প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই ১ হাজার ৮৯টি মাদ্রাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির ও জনাব শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9