সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

২৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৭ PM
সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি

সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি © সংগৃহীত

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ ঘোষণা করেছে সিটি ইউনিভার্সিটি। আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির ৪টি আবাসিক হলের শিক্ষার্থীদেরকে আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হল। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে নোটিসে।

এর আগে গায়ে থুথু পড়াকে কেন্দ্র করে রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আশুলিয়ায় অবস্থিত সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাসা ও ক্যাম্পাসে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এই সংঘর্ষে। রাত ৯টায় শুরু হওয়া সংঘর্ষ চলে আজ সোমবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত। এ ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকান্ডের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিষ্ঠানটি। তাছাড়া, প্রতিষ্ঠানটিতে করা হয় লুটপাটও। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ফলে সিটি ইউনিভার্সিটির অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. লুৎফর রহমান।

মধুমতি ব্যাংক চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি
  • ১৪ জুলাই ২০২৬
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটি…
  • ১৪ জুলাই ২০২৬
পরীক্ষার্থীদের বড় অংশ দুর্ভোগে পড়েনি: ড. মাহ্‌দী আমিন
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ ও আওয়ামী শিক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ চট্টগ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence