আপাতত দাবি-দাওয়া বন্ধ রাখুন: মির্জা ফখরুল

১৫ অক্টোবর ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:১৮ PM
মির্জা ফখরুল

মির্জা ফখরুল © টিডিসি ফটো

কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, আপনাদের দাবি-দাওয়াগুলো আপাতত বন্ধ রাখুন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্য ভালো মনে হয় না। আপনাদের দাবি-দাওয়াগুলো আপাতত বন্ধ রাখুন। আর বিভাজন সৃষ্টি করবেন না।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না৷ হিন্দু মুসলিমের বিভেদ চাই না৷ সবাই মিলে শান্তিতে থাকতে চাই৷ 

আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা

তিনি আরও বলেন, পিআর নিয়ে মিছিল-মিটিং বন্ধ করুন। দয়া করে নির্বাচনটা হতে দেন। বাংলাদেশের মানুষ বাঁচুক। দেশের অস্থিরতা কাটুক। আপনাদের কাছে অনুরোধ সঠিক সিন্ধান্ত নিন।

বিএনপির মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে৷ কৃষকদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে৷ 

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। বিভাজন আমরা সৃষ্টি করতে চাইনা৷ জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন৷ আর ভাগাভাগি করিয়েননা, দেশটার ক্ষতি করিয়েন না৷ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই৷ আমি আপনাদের ছেড়ে যায়নি৷ ভুলে যাবেন না, মার্কাটা হল ধানের শীষ। 

এ সময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রেন ফগ কী, কেন হয়? কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
  • ২২ জুলাই ২০২৬
জামায়াত এমপির কাণ্ড নিয়ে প্রশ্ন মোনামী ম্যাডামের 
  • ২২ জুলাই ২০২৬
আজকের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৮ হাজার, বহিষ্কার কত?
  • ২২ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন
  • ২২ জুলাই ২০২৬
চোর ধরতে ছাত্রদলের দুই নেতার অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোট…
  • ২২ জুলাই ২০২৬
এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ জুলাই ২০২৬