জামায়াতকে ধন্যবাদ দিলেন নুর

১১ অক্টোবর ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৭:১৫ PM
জামায়াতের লোগো ও নুরুল হক নুর

জামায়াতের লোগো ও নুরুল হক নুর © টিডিসি সম্পাদিত

রাজধানীর পল্টনে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

আজ শনিবার (১১ অক্টোবর) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ধন্যবাদ জানান তিনি। 

ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হবে।’

জানা গেছে, অনুমতি ছাড়া আজ বিকেলে রাজধানীর কাকরাইলে সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। সমাবেশে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। 

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, এটি একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সংক্ষিপ্ত সমাবেশ ছিল। সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভন্ডুল করে দেওয়া হয়েছে। আর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, জাতীয় পার্টি আমাদের কাছে একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। এটা তো রাস্তা, রাস্তায় তারা কর্মসূচি পালন করতে পারে না।

এদিকে এদিন সন্ধ্যার দিকে রাজধানীর পল্টন এলাকায় মিছিল ও বিক্ষোভ করে জামায়াত ইসলামীর একদল নেতাকর্মী। এ সময় তারা ফ্যাসীবাদের দোসরদের বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন।   

নতুন পে-স্কেলে যেভাবে পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাসিক ভাতা ৩ হাজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে, দেখুন এখানে
  • ৩১ আগস্ট ২০২৬
বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার ক্রিকেটার’ বললেন পাকিস্তানি তারকা
  • ৩১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে ৫ সুখবর
  • ৩১ আগস্ট ২০২৬