শিক্ষকদের আর্থিক নিশ্চয়তায় উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২০ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের আর্থিক নিশ্চয়তায় উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, এখন পর্যন্ত শিক্ষকদের জন্য যা যা হয়েছে, বিএনপি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, সেসময়েই সেগুলো পূরণ হয়েছে। তাই আপনাদের বিষয়ে আমরা অবগত আছি। রাষ্ট্র, রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি নিশ্চিত করতে না পারি, যে লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সেটিতে কাঙ্খিত সুফল মিলবে না। 

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, অবশ্যই রাষ্ট্রের সামর্থ অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনি বাড়ানো, কিংবা চাকরি স্থায়ীকরণ, জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য আমরা উচ্চপর্যায়ের কমিশন গঠন করব। একই সঙ্গে প্রচলিত শিক্ষাকারিকুলামকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও গঠন করতে চাই। 

নৈতিকতা ও ধর্মীয়-সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে এ প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের দেশ-জাতি হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন। 

রাষ্ট্র, রাজনীতি ও সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন জনগণের স্বতস্ফূর্ত সমর্থন এবং শিক্ষকদের সমর্থনও প্রয়োজন। একটি জ্ঞান, মেধাভিত্তিক রাষ্ট্র ও সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন ও সহযোগিতা চায়।

জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফ…
  • ৩১ আগস্ট ২০২৬
রোজার পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোরও কারণ দেখছি না
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেক…
  • ৩১ আগস্ট ২০২৬
চীন সফরে ৫ অর্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩১ আগস্ট ২০২৬