৫ অক্টোবর জুলাই সনদ নিয়ে সংকট কেটে যাবে, আশা শিশির মনিরের

০২ অক্টোবর ২০২৫, ১০:২৮ AM
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির © ফাইল ছবি

ঐকমত্য কমিশনের বৈঠক আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সবাই একমত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিশির মনির। এ বৈঠকে জুলাই সনদ নিয়ে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনের জন্যও জামায়াতের প্রার্থী চূড়ান্ত

পোস্টে শিশির মনির বলেছেন, ‘৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সবাই একমত পোষণ করবেন এবং সংকট কেটে যাবে।’

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬