জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের চেক হস্তান্তরে অতি জরুরি নির্দেশনা মাউশির

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’‌র চেক হস্তান্তরে অতি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস (সব) পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সাতদিনের মধ্যে চেক সংগ্রহ করে ৫ দিনের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর অংশ হিসেবে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা আয়োজনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত চেকসমূহ বিতরণ করতে হবে। এ জন্য পরিচালক, আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস বা তাঁর প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তা বা তাঁর প্রতিনিধিকে (তাঁর আওতাধীন সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে চেক হস্তান্তরের অনুরোধসহ) চেক গ্রহণ ও নিম্নবর্ণিত ছক অনুযায়ী চেক হস্তান্তরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্র নিয়ম ভঙ্গ করলে পরীক্ষার্থীর ফল স্থগিত রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস (চেক গ্রহীতার নাম, পদবী ও মোবাইল নম্বর), জেলার নাম ও চেক গ্রহীতার স্বাক্ষর রেভিনিউ স্ট্যাম্পসহ নির্ধারিত ছকে এ চেক হস্তান্তর করতে হবে। চেকসমূহ সুষ্ঠভাবে বিতরণের জন্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালকের (বাজেট) নিকট থেকে চেক গ্রহণপূর্বক ৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চেক হস্তান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। শিক্ষা ভবনের প্রথম ব্লকের ৫২৪ নম্বর কক্ষ থেকে এগুলো সংগ্রহ করতে বলা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬