কেন্দ্র নিয়ম ভঙ্গ করলে পরীক্ষার্থীর ফল স্থগিত রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুমোদনহীন বহিঃপরীক্ষকের মাধ্যমে পরীক্ষা নিলে সংশ্লিষ্ট নম্বরপত্র গ্রহণ করা হবে না এবং পরীক্ষার্থীর ফল স্থগিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজগুলোকে ইএমএসে লগইন করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষক নির্ধারণ, পরীক্ষার্থীর হাজিরাপত্র, ব্ল্যাংক নম্বরপত্র ও পরীক্ষার্থীর তালিকা ডাউনলোড এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। বহিঃপরীক্ষক ও আন্তঃপরীক্ষক পরীক্ষার্থীদের উপস্থিতি যাচাই করে হাজিরা পত্র ও নম্বর ফর্দ পূরণ করবেন। তালিকায় নাম না থাকা কোনো শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে না।

এতে বলা হয়, কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিবিহীন বহিঃপরীক্ষকের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করলে উক্ত নম্বরপত্র গ্রহণ করা হবে না। সে কারণে পরীক্ষার্থীর ফলাফল স্থগিত থাকবে এবং কেন্দ্র দায়ী থাকবে। 

এতে আরও বলা হয়, পরীক্ষা শেষে কলেজগুলোকে ইএমএস সফটওয়্যারে লগইন করে নির্ধারিত কোর্স কোড অনুযায়ী ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি দিতে হবে। নম্বর পাঠানোর আগে তথ্য সঠিকভাবে যাচাই করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। একবার সার্ভারে নম্বর পাঠানো হলে কোনো সংশোধনের সুযোগ থাকবে না।ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা কর্তৃক নির্ধারিত লিংকে প্রবেশ করে পরীক্ষকদের তথ্য সংযোজন ও কনফার্ম করতে হবে। নির্ধারিত সময়ের পর বিল এন্ট্রির লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিল এন্ট্রির সুযোগ থাকবে। 

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9