শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ PM
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি

শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‌‌‘গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে ফের দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। ২০০৮ সালের তথাকথিত নির্বাচন ও ওয়ান-ইলেভেনের মাধ্যমে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আবার ঐক্য না হলে তার পুনরাবৃত্তি হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবেই চলতে হবে। একটি কথাই শেষ কথা সবার আগে বাংলাদেশ। আজকের সম্মেলনের শ্লোগান হোক—ঐক্য, জনগণ ও পুনর্গঠন। আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা কারাবরণ করেছেন, গুম হয়েছেন, তবুও পিছিয়ে যাননি। এই ঐক্য ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শুধু মিটিং করেই জনগণের মন জয় করা যাবে না। প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে, জানাতে হবে তাদের অধিকার ও আমাদের লক্ষ্য।’

সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এই দেশের ব্যাংকিং সেক্টর এখন পাঁচ লাখ কোটি টাকার খেলাপি ঋণে জর্জরিত। দুই লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এসব টাকা দিয়ে ৪০টি পদ্মা সেতু তৈরি করা যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শুধু লুটপাট করেছে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, ২০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এসব অন্যায়ের বিচার অবশ্যই হবে। কিন্তু তার জন্য নির্বাচন বিলম্বিত করা চলবে না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬