বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ PM
বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক © সংগৃহীত

বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০ টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা ১১ টা ১০ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন- নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ মিশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

বিএনপির পক্ষ থেকে ছিলেন- দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 

‘ছাত্রদলের বিরুদ্ধে ফেসবুক পোস্ট’ দিয়ে ছাত্রত্ব হারাচ্ছেন র…
  • ০৯ অক্টোবর ২০২৬
ফিলিস্তিন-মিয়ানমারের গণহত্যা নিয়েও কাজ করেছেন পিল্লাই, কে এ…
  • ০৯ অক্টোবর ২০২৬
রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ অক্টোবর ২০২৬
সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে ফেরত পাঠানো যাবে না: কলক…
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬