সংবিধান অনুযায়ী নির্বাচন চায় বিএনপি: ডা. জাহিদ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ PM
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫৪ বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি। কাজেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট—তারা সংবিধান অনুযায়ী নির্বাচন চায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রতিটি মন্দিরে পাঁচ হাজার টাকা করে অনুদান দেন বিএনপির এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬