বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না, টেস্ট টিউব নয়: মির্জা ফখরুল

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ AM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়।’ আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘বিএনপি প্রস্তুত, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির। বিএনপি কী দিচ্ছে? সংবিধান সংস্কার – ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান; শুধু সুষ্ঠু নির্বাচন– প্রকৃত ফলাফল; ক্ষমতা জনগণের হাতে; দুই মেয়াদই যথেষ্ট– আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।

আরও পড়ুন: সংসদ নির্বাচনের ১১৫ প্রতীকের গেজেট প্রকাশ—নেই শাপলা, স্থগিত নৌকা

‘এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন – শুধু ভোট নয়, মতামতের অধিকার’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কাগুজে ব্যালটই সমাধান – নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন। জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন। বাংলাদেশ জিন্দাবাদ!’

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9