‘এই সময়’-কে সাক্ষাৎকার দেওয়া-না দেওয়া বিতর্কের মধ্যেই মির্জা ফখরুল-অনমিত্রের ছবি প্রকাশ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায় © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দৈনিক বাংলা পত্রিকা ‘এই সময়’-কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দেওয়া-না দেওয়া বিতর্কের মধ্যেই সাক্ষাতকার গ্রহণকারী গণমাধ্যমটির সাংবাদিক অনমিত্র চট্টপাধ্যায়ের সাথে তার একটি ছবি এবার সামনে এসেছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই সময়-এর অনলাইনে প্রথমে প্রকাশ করা জেনেরিক ছবির পরিবর্তে রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে তোলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাংবাদিক অনমিত্র চট্টপাধ্যায়ের ছবিটি আপলোড (আপডেট) করা হয়েছে।

সংবাদটির মূল সেই ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘‘ঢাকার গুলশনে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে ‘এই সময়'। এ মাসের ৪ তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।’’

প্রতিবেদনটির ভেতরে আরেকটি ছবি আপলোড করা হয়। তাতে লেখা হয়, ‘‘খালেদা জিয়ার কার্যালয়ে ‘এই সময়'। নিজস্ব চিত্র।’’

আরও পড়ুন: নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

এর আগে কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে একটি সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারটিতে লেখা হয়, মির্জা ফখরুল বলেছেন, ‘জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি।’

‘BNP-জামায়াতকে ভারত কেন‍ এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার-শীর্ষক এই প্রতিবেদন অনুসারে এনসিপি সম্পর্কেও ওই সাক্ষাৎকারে ফখরুল বলেন, এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ দুপুরে গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘আখতারের রাজনীতির ভালো-মন্দ থাকতে পারে, কিন্তু জুলাই প্রশ্নে দলগত ইস্যু থাকে না’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময় অনলাইন’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

এতে আরও বলা হয়েছে, তিনি (মির্জা ফখরুল) এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।

রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081