রাতের অন্ধকারে ‘জিনের আসর’ বসিয়ে নেতা নির্বাচন করে জামায়াত: আজিজুল বারী হেলাল

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ PM
বিএনপির সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আজিজুল বারী হেলাল

বিএনপির সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আজিজুল বারী হেলাল © টিডিসি

রাতের অন্ধকারে ‘জিনের আসর’ বসিয়ে জামায়াত নেতা নির্বাচন করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, জামায়াত দাবি করছে, দেশের ৭০ শতাংশ মানুষ তাদের পক্ষে। তাহলে তারা সরাসরি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? জাতীয় পার্টিসহ কয়েকটি দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আমরাও চাই আওয়ামী লীগসহ সব স্বৈরাচারী দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, যাতে আর ফিরে আসতে না পারে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদসংলগ্ন বাইতুস-শরফ মাদ্রাসা মাঠে বিএনপির সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, ‘জামায়াত রাতের অন্ধকারে নেতা নির্বাচন করে ‘জিনের আসর’ বসিয়ে। জামায়াত এখন শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে। বিএনপি সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।’

দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে হেলাল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘পূজা উৎসবকে কেন্দ্র করে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি নেতাকর্মীদের মণ্ডপে মণ্ডপে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. হাবিবুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ আরও অনেকে।

সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০ ইউনিয়নের ৭১০ নেতা ভোটাধিকার প্রয়োগ করেন।

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9