যে কারণে ৮ দিন বন্ধ ঢাকাস্থ চীনের ভিসা অফিস

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ AM
চীনা দূতাবাস

চীনা দূতাবাস © সংগৃহীত

চীনের জাতীয় দিবস ও সরকারি ছুটি উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। প্রতি বছরের মতো এবারও চীনজুড়ে পালিত হবে জাতীয় দিবসের ছুটি, যা সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে পরিচিত ‘গোল্ডেন উইক’ নামে। এ উপলক্ষে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস তাদের ভিসা কার্যক্রম ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকাস্থ চীনা দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত এই বন্ধ শেষে ৯ অক্টোবর (বুধবার) থেকে ভিসা অফিসের কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া ছুটির আগের দিন ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ছুটির পরে ১০ অক্টোবর (শুক্রবার) ভিসা অফিস যথারীতি খোলা থাকবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬