সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ PM
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © সংগৃহীত

ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৬টি দলই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ছাড়া কমপক্ষে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে জামায়াত নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি। এ সময় ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬