১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল থাকলেই মতপার্থক্য থাকবে। না হলে ভিন্নদল কেন হবে? তবে নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।প্রেস সচিব আরও বলেন, 'কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তাতে সফল হবে না। নির্বাচন পিছিয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।'

এসময় তিনি শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬