স্কুল-কলেজে রাজনীতির নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না: সারজিস

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ AM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যেটা করতে পারেনি, সেটি আজ বিএনপির ছাত্রদল শুরু করেছে। তারা স্কুল পর্যায়ে কমিটি গঠন করছে। কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব।

সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। যেই হোক চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা, আমরা তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।

এনসিপির এ নেতা বলেন, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে, আমরা তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানাব। তবে কোনো অপকর্ম হলে তা যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে। যে অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য এটি ভয়ংকর দৃষ্টান্ত।

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন মোশাররফ ও নুরুল ইসলাম
  • ০৮ জুন ২০২৬
রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ৮ জেলায়
  • ০৮ জুন ২০২৬
বিএনপি ক্ষমতা নয়, দেশ পরিচালনার সুযোগ পেয়েছে: রিপন
  • ০৮ জুন ২০২৬
৩ বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে পে-স্কেল, অন্তর্ভুক্ত করতে হবে ই…
  • ০৮ জুন ২০২৬
ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ?
  • ০৮ জুন ২০২৬
নবম পে স্কেল: এনসিপির প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন?
  • ০৮ জুন ২০২৬