শুধু স্নাতক পাস নয়, দলীয় নেতাদেরকেও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি না রাখার পক্ষে সারজিস

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে সারজিস লেখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাশের সার্টিফিকেট থাকতে হবে। এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য, ধান্দাবাজ, ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।

তিনি আরও লেখেন, কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না—এই সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।

সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬