পঞ্চগড়ে রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
শবনম ফারিয়া ও সারজিস আলম

শবনম ফারিয়া ও সারজিস আলম © টিডিসি সম্পাদিত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। রাজনীতি, ছাত্র আন্দোলন, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা নারীর অধিকার—বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুকে মতামত জানিয়ে থাকেন তিনি। তবে এবার একটু ভিন্ন প্রসঙ্গে দেওয়া তার এক স্ট্যাটাস নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফারিয়া লিখেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার আশেপাশে পরিবার নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?”

ফারিয়ার এই স্ট্যাটাসে অনেকেই পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলক ভালো। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে।”

ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগতম জানাতেও ভোলেননি সারজিস আলম।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণভ্যুত্থানে সামনে থেকে যারা নেতৃত্ব দেন, তাদের অন্যতম সারজিস আলম। বিনোদন অঙ্গন থেকে শবনম ফারিয়াও ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬