এই সবুজ পাসপোর্টে কেউ ভিসা দিচ্ছে না

০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
শবনম ফারিয়া

শবনম ফারিয়া © সংগৃহীত

দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। বিশেষ করে, তিনি বাংলাদেশের পাসপোর্টের মান নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। তার পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষ এখন যেন নিঃসহায় হয়ে গেছে বলে জানান তিনি।

ফেসবুকে ফারিয়া লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে “জুলাই সিডিআই” লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!

তিনি আরও লেখেন, মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, “ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?” আর অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”

সবশেষে দেশের পাসপোর্ট পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।

 

 

 

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9