সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে শর্ত আরোপ, প্রজ্ঞাপনে দিতে হবে পাসপোর্ট নম্বর

২৭ জুলাই ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © লোগো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে তাদের পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে রবিবার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হচ্ছে। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ না করায় বিদেশ ভ্রমণের সময় তারা কোন পাসপোর্ট ব্যবহার করছেন—তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যাচ্ছে না। এতে নানা অনিয়ম তৈরি হয়। 

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করার সুযোগ থেকে যাচ্ছে। এ কারণে সরকারি ভ্রমণ সংক্রান্ত তথ্য, হিসাব ও নজরদারি নিশ্চিত করতে প্রজ্ঞাপন বা সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নির্দেশনা ভবিষ্যতের সরকারি ভ্রমণসংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950