অসুস্থ মেঘমল্লার, সুস্থতা কামনায় হাসনাত-সারজিস-ফরহাদরা

০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ PM
বাঁ থেকে ফরহাদ, হাসনাত ও সারাজিস ওপরে মেঘমল্লার

বাঁ থেকে ফরহাদ, হাসনাত ও সারাজিস ওপরে মেঘমল্লার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুর অ্যাপেন্ডিক্স অপারেশন আজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজেই। দোয়া চেয়েছেন শত্রু-মিত্র সকলের কাছে। 

তার দেওয়া পোস্টের কমেন্টে সুস্থতা কামনা করেছেন এনসিপির দুই নেতা হাসনাত ও সারজিস, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অন্যান্য ছাত্র নেতারা।

পোস্টে মেঘমল্লার বসু লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।’ শেষে তিনি বলেন, রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।

কমেন্টে হাসনাত লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি,ভাই। দোয়া রইলো।’ সারজিস লেখেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি।’ শিবিরের ফরহাদ লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো দাদা।’

ফাইবার না প্রোটিন—সুস্থ থাকতে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন?
  • ১৮ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়…
  • ১৮ জুন ২০২৬
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬