জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৪ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ PM
জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান ইসহাক দার।

পরে সৌজন্য সাক্ষাতে আধা ঘণ্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌজন্য সাক্ষাতে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কীভাবে শক্ত ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মুসলিম দেশগুলোর এক হয়ে নেতৃত্ব দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

রবিবারের ওই সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬