চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন উপজেলা বিএনপি সভাপতি

১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
সাহাব উদ্দিন

সাহাব উদ্দিন © সংগৃহীত

চাঁদাবাজি, দখলবাজি, দলের নীতি ও আদর্শ পরিপন্থি একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজি দলের নীতি ও আদর্শ পরিপন্থি একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সকল পদ থেকে স্থগিত করা হয়েছে। তার  স্থলে  উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাহাব উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। আমি একটি মিটিং আছি বলে ফোন কেটে দেন তিনি।

তবে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬