‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই: জামায়াত

হেফাজত আমীরের বক্তব্যের প্রতিবাদ
০৭ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামী

জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামী © লোগো

সম্প্রতি চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ‘ভন্ড ইসলামী পার্টি’, ‘কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ এবং এ দল ‘মওদূদীর ইসলাম’কে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেন। এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটি বলছে, ইসলামের প্রকৃত উৎস হলো কুরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তার দায়িত্বশীলতার পরিপন্থী।

বুধবার (৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বাবুনগরীর বক্তব্যকে ‘কটূক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য’ আখ্যায়িত করে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ‘জামায়াতে ইসলামী ভন্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ মর্মে যে অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। দেশের ইসলামী দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক, তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বক্তব্য ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করার শামিল।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, তা আদৌ সত্য নয়। ইসলামের প্রকৃত উৎস হলো কুরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তার দায়িত্বশীলতার পরিপন্থী।

ঐক্যের আহ্বান জানিয়ে এ জামায়াত নেতা বলেন, যখন দেশের ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মত একজন প্রবীণ দায়িত্বশীল আলেমে দ্বীনের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। তাই এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।

 

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9