জামায়াতকে ইসলামী দল মনে করেন না হেফাজতের বাবুনগরী

০৫ আগস্ট ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৬:৪৬ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতী ইসলামীকে ইসলামী দল মনে করেন না বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থানের কথা বলেন হেফাজত নেতা।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং কায়েম করতে চায় মওদুদীর ইসলাম। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে কারও ইমান থাকবে না।’

হেফাজতে ইসলাম জামায়াতকে ইসলামী দল মনে করে না জানিয়ে তিনি বলেন, ‘তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, প্রতিষ্ঠা করতে চায় মওদুদীবাদ।’

আরও পড়ুন: ৫ আগস্ট : হাসিনার পতনের দিন যা ঘটেছিল

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। আরও বক্তব্য দেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, আইয়ুব বাবুনগরী, জুনাইদ বিন জালাল, আবু তালেব, আনাস সুলতানি প্রমুখ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9