বিমান বিধ্বস্ত

সব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আহ্বান হেফাজতের

২১ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:৩৭ AM
হেফাজতে ইসলামে লোগো

হেফাজতে ইসলামে লোগো © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের সব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সই করা বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

 বিবৃতিতে তারা বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি।

 তারা বলেন, এ শোকাবহ মুহূর্তে নিহতদের শোকসন্তপ্ত পরিবার, আহতদের স্বজন ও গোটা জাতির প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

 হেফাজত নেতারা আরও বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও আল্লাহ তাআলার কুদরতের সামনে মানুষের অসহায়ত্ব। আমরা দেশের সব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানাচ্ছি—যাতে আল্লাহ তাআলা নিহতদের জান্নাতবাসী এবং আহতদের দ্রুত সুস্থ করে তুলেন।

 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬