‘শাহবাগীরা ন্যায়বিচারের আজন্ম শত্রু’

২৯ মে ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ © সংগৃহীত

শাহবাগীরা ন্যায়বিচারের আজন্ম শত্রু বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ফ্যাসিস্ট শাহবাগীরা ন্যায়বিচারের আজন্ম শত্রু। এরা প্রগতিশীলতার ভেকধারী সুযোগসন্ধানী। পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সিদ্ধহস্ত। এদের চক্রান্তের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতাকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে।’ 

বিবৃতিতে তিনি বলেন, ‘২০১৩ সালে ভারতের মদদে শাহবাগে ইসলামবিদ্বেষী গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে একত্রিত হয়েছিল। সেই আগ্রাসী চক্রান্ত নস্যাৎ করে দেয় হেফাজতে ইসলাম। এর চরম মূল্য হিসেবে হেফাজতের ৫ মের গণজমায়েতকে রাতের আঁধারে নির্মম গণহত্যার শিকার হতে হয়। ভারতের ক্রীনড়ক ও শাপলার গণহত্যার সমর্থক সেই শাহবাগীদেরও আজ বিচার করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘শাপলা চত্বরের প্রতিরোধ চেতনায় অনুপ্রাণিত তৌহিদি জনতা চব্বিশের গণঅভ্যুত্থানে বীরোচিত ভূমিকা পালন করেছিল। ৮০ জনেরও অধিক মাদরাসার ছাত্র-শিক্ষক শহীদ হয়েছেন। সেই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে আপামর ছাত্র-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে।’ 

আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ‘আজকে জুলাইয়ের সেই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা ও ঐক্য ধরে রেখে ফ্যাসিবাদের চিহ্নিত দোসর ইসলামবিদ্বেষী বাম ও সেক্যুলারদের আস্ফালন ব্যর্থ করে দিতে হবে। একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের আলেম নেতৃবৃন্দকে ‘মৌলবাদী’ বলে গত দেড় দশকের পুরোনো ভারতীয় ও আওয়ামী বয়ানে সুর মিলিয়েছেন, যা উদ্বেগজনক। আওয়ামী ও ভারতীয় বয়ানে কথা বলা থেকে তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’  

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬