হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা ২৭টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

০৩ জুলাই ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:১৮ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন থানায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ২৭টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় হাজার হাজার নেতাকর্মী আসামি করা হয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে মামলাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশরাফ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

হাটহাজারী থানায় করা ১১টি মামলার মধ্যে পাঁচটি বিশেষ ক্ষমতা আইনে, চারটি জনশৃঙ্খলা ভঙ্গ ও জমায়েত আইন লঙ্ঘনের অভিযোগে এবং দুইটি হামলার ঘটনায় দায়ের করা হয়। এ ছাড়াও চট্টগ্রামের খুলশী, ইপিজেড, রাঙ্গুনিয়া, ভূজপুর, বাঁশখালী, কর্ণফুলী, কক্সবাজার সদর, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং ঢাকার ওয়ারী থানায় আরও ১৬টি মামলা রয়েছে।

এর আগে, গত ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে জারিকৃত এক চিঠিতে এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়। সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় সরকার এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

পিপি মো. আশরাফ হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো একটি তালিকা অনুযায়ী আগামীকাল থেকে তারা মামলা সংশ্লিষ্ট আদালত নির্ধারণের কাজ শুরু করবেন। এরপর আদালতের অনুমতির ভিত্তিতে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব মামলা দায়ের করা হয়। তার ভাষায়, রাজনৈতিক প্রেক্ষাপটে এসব মামলা করা হয়েছিল এবং এগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল বলে তিনি দাবি করেন।

 

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9