নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:২৯ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (৬ আগস্ট) রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‍্যালি আয়োজন করবে বিএনপি। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে এ দিন বেলা ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু হবে। র‍্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা–কর্মীরা অংশগ্রহণ করবেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ: বিএনপি
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬