জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ

৩১ জুলাই ২০২৫, ১০:০০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম © সংগৃহীত

হৃদযন্ত্রে জটিলতা নিয়ে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান তিনি। সেখানে আমীরের সঙ্গে তিনি একান্তে কথা বলেন। ওই সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ছিলেন বলে জানা গেছে।

আমীরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাইপাস সার্জারির জন্য আমীরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।

এছাড়াও নিজের ফেসবুক আইডিতে এডমিনের দেওয়া এক পোস্টে জামায়াত আমীর জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ সকালে হাসপাতালে এসে আমীরে জামায়াতের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমীরে জামায়াতের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দো'য়া করেছেন। আল্লাহ তা'য়ালা তাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬