নারী নিপীড়নের প্রতিবাদে এনসিপি ত্যাগ করলেন আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল

২৮ জুলাই ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
নীলা ইস্রাফিল

নীলা ইস্রাফিল © সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, এনসিপির অভ্যন্তরে অপরাধীর বিচার হয় না এবং নারীর প্রতি সহিংসতা বা হেনস্তার পরও নেতৃত্ব নিরবতা পালন করে।

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”

নীলা বলেন, “এনসিপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরও যখন সেই অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বরং নীরবতা পালন করা হয়—সেখানে আমি এক মুহূর্তও থাকতে পারি না।”

তিনি আরও লেখেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে যে ব্যক্তি, তার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে বরং তাকে প্রশ্রয় দেওয়া হয়। সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এ দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।”

সবশেষে তিনি বলেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।”

 

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬