‘আগে ঘুষ ছিল এক লাখ, এখন দিতে হচ্ছে ৫ লাখ’

২৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।

আজ শনিবার (২৬ জুলাই) ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‌‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিএনপির মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। 

মির্জা ফখরুল আরও বলেন, ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। 

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬