গণঅধিকার পরিষদ

আসন ভাগাভাগি নিয়ে হট্টগোল, নমিনেশন না পেয়ে সংবাদ সম্মেলনস্থলেই বসে পড়লেন এক নেতা

২৪ জুলাই ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৯:০৬ PM
নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়লেন এক নেতা

নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়লেন এক নেতা © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। এসময় নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়েন এক নেতা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে দলটি।

পরে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন না পেয়ে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান সংবাদ সম্মেলনেই হট্টগোল শুরু করেন। এসময় দলের অন্য নেতারা তাকে বুঝানোর চেষ্টা করলেও তিনি তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তিনি সম্মেলনস্থলে বসে পড়েন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে আবদুর রহমানকে। তবে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান ওই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রাশেদ খান বলেন, গাজীপুর-২ আসনে দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এরমধ্যে একজনকে সেই আসনে প্রার্থী ঘোষণা করেছি। মাহফুজুর রহমান খানকে আমরা অন্য আসনে চিন্তাভবনা করছি।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9