নতুন বাংলাদেশ গড়তে শহিদদের আত্মত্যাগই প্রেরণা: হাসনাত আবদুল্লাহ

২৩ জুলাই ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:২৩ AM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরে পদযাত্রায়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরে পদযাত্রায় © সংগৃহীত

জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরে পদযাত্রা, দোয়া-মোনাজাত, শোকসভা ও জনসমাবেশের মাধ্যমে শহিদদের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

আজ (২৩ জুলাই) সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউস কনফারেন্স রুমে শহিদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় শহিদদের পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সভাকক্ষ। শহিদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ বলেন— শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে শক্তিতে রূপান্তর করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো।

এ সময় সারজিস আলম বলেন, শুধু স্মরণ নয়, শহিদদের স্বপ্ন পূরণে আমাদের শপথ নিতে হবে। এই ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়ে আমরা নতুন রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।

পরে সকাল ১০টায় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোকমিছিল শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১১টায় পথসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা মাইলস্টোন কলেজে আহত ও নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং চব্বিশের আন্দোলনে শহিদদের স্মরণ করেন।

সভায় বক্তারা দেশের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালনে জনগণের কোনো উপকার হয়নি। তিনি শুধু গ্রামীণ ব্যাংকে চাকরি করার ইতিহাস বোঝেন, চিকিৎসা কিংবা স্বাস্থ্য সেবা নয়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

তারা আরও বলেন, ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার চললেও জনগণের দুঃখ-কষ্ট কমছে না। আমরা চাই, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী সরকার আর কখনো যেন ক্ষমতায় ফিরতে না পারে। তা না হলে আবারো গণঅভ্যুত্থান হবে।

পথসভা শেষে কুমিল্লা যাওয়ার পথে দুপুর ১টায় হাজীগঞ্জে শহিদ আজাদ চত্বরে মাল্যদান ও উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন নেতৃবৃন্দরা।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এনসিপির অন্যতম মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সচিব মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফ তালুকদার, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9