ভবন থেকে পড়ে নিহত সেই ৩ শ্রমিকের পরিবারের পাশে ছাত্রদল

২৩ জুলাই ২০২৫, ১০:২২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৬:২৯ AM
আর্থিক সহায়তা নিয়ে ছাত্রদল

আর্থিক সহায়তা নিয়ে ছাত্রদল © টিডিসি

সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিন রাজমিস্ত্রী। নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে গত শুক্রবার নিমিষেই শেষ হয়ে যায় ওই তিনজনের তরতাজা প্রাণ।

পরিবারের উপাজর্নক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের সন্তান নাছির উদ্দিন নাছির। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন শ্রমিক।

নিহতরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন। 

আজ মঙ্গলবার নাছিরে পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

নাছির উদ্দিন নাছির শুধু সহানুভূতির হাত বাড়াননি, নবজাতকের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন। 
নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাছির উদ্দিন নাছিরকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সমাজের অন্যরাও এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬