জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি

১৯ জুলাই ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩২ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় পরিসরে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামি। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছে দলটি। তবে আমন্ত্রণ পেয়েও বিএনপির কোনও নেতা সমাবেশে উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল

জামায়াত জানায়, এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের একটি হবে বলে তারা প্রত্যাশা করছে। এতে দলটির পক্ষ থেকে সাত দফা দাবি তোলা হচ্ছে। পাশাপাশি 'গণহত্যার বিচার', ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ এবং ‘জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন’।

দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের প্রতিনিধিরাও থাকছেন সমাবেশের মূল মঞ্চে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও।

জামায়াত জানিয়েছে, সমাবেশ সফল করতে তারা রাজধানীসহ সারা দেশে প্রস্তুতি সভা, গণসংযোগ ও মিছিল করেছে। লোকসমাগম বাড়াতে প্রায় ১০ হাজার বাস ও কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চেও লোকজন ঢাকায় এসেছেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬