জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল

১৮ জুলাই ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১০:৩৯ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © টিডিসি ফটো

সাত দফা দাবিতে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি হতে শুরু করে সকলকে আমরা দাওয়াত করেছি। আমরা আশা করছি, সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। শনিবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতের সাত দফা দাবি
২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬