অক্সফোর্ডের কোনো ভাবি আছেন?

১৮ জুলাই ২০২৫, ১১:৫৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ PM
পথসভার বক্তব্যে ডা. তাসনিম জারা

পথসভার বক্তব্যে ডা. তাসনিম জারা © টিডিসি সম্পাদিত

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ীর শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এক পথসভা আয়োজন করে। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সফরসঙ্গী ছিলেন জেলার পুত্রবধূ  ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর স্ত্রী এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। 

পথসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ডা. তাসনিম জারার বক্তব্য শুরুর আগে তিনি নেতা-কর্মীদের বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ তার আহ্বানে সাড়া দিয়ে নেতা-কর্মীরা ‘ভাবি ভাবি’ স্লোগানে পুরো সভাস্থল মুখর করে তোলেন। উপস্থিত জনতার মাঝে দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস।

তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। 

তিনি বলেন, ‘৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থা চাই না। জরুরি প্রয়োজনে মানুষের চিকিৎসা যখন প্রয়োজন, তখনই শুরু হবে, হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অ্যাম্বুলেন্সে যেতে যেতে যেন চিকিৎসা পাওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের সরকারিভাবে করা প্রয়োজন। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না।’

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ডেটা প্রাইভেসি নিয়ে রবির প্রতিযোগিতা, পুরস্কার পেল সেরা ১০ …
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950