বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে: রিজভী

১৮ জুলাই ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ PM
সমাবেশে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

সমাবেশে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী © টিডিসি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা ও মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল। কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত।

তিনি আরও বলেন, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশীদার বিএনপি, তারেক রহমান। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে।

রিজভী বলেন, যার সমাজে সুনাম আছে তাদেরকে সদস্য করুন। বিএনপি একটি বিরাট দল।এর মধ্যে দুএকজন আকাম করলে, দেখতে হবে বিএনপি তাকে প্রশ্রয় দিয়েছে কিনা? বিএনপির কেউ অপকর্ম করলে আমরা তার বিচার করছি। সম্প্রতি কিছু কিছু ঘটনা ঘটেছে যা অত্যন্ত হৃদয়বিদারক। বিএনপি অপকর্মের পক্ষে নয়। কারো যদি পাঁচটি সন্তান থাকে, তার মধ্যে একটি যদি বখে যায়, সেজন্য আপনি সব সন্তানকে মন্দ বলতে পারেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে পুরো বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বাবু, ঢাকা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন আহমেদ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ প্রমুখ।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081