ভারতীয় নীতিনির্ধারকরা আ.লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করে যাচ্ছে: রিজভী 

২০ জুন ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © টিডিসি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আ.লীগকে পুণর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে। 

শুক্রবার (২০ জুন) দুপুরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের প্রামানিক ওরফে ‘তাহের ঠাকুর’-কে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন।

রিজভী বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পায়নি। ফ্যাসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর । আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি। যখন ড. ইউনুস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে।

রুহুল কবির রিজভী বলেন, ১৬ বছর ধরে নিপিড়ন করেছে, লুট করে দুবাই, কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বেহেস্তের মত সূখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। ১৮ কোটি দেশের মানুষ দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে কারা এদেশ শাসন করবে।

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে।

অসুস্থ প্রবীণ বিএনপি নেতা তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি বলেন, লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি (তাহের ঠাকুর) দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেজন্য বলেছি। আপনার পাশে সবাই দাঁড়াবে। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি। তারেক রহমান রাজনীতির বাইরেও দেশের মানুষের জন্য মানবিক কাজ করেন। 

আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুরের তিন যুগেরও বেশি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি চাটমোহর উপজেলা শ্রমিদলের সাবেক সভাপতি ছিলেন। ত্যাগী এ বিএনপি নেতার অসুস্থতা নিয়ে মানবেতর জীবনযাপন সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে বিষয়টি পড়লে তিনি আর্থিক সহযোগীতা ও খোঁজখবর নিতে নির্দেশনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু প্রমুখ।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081