রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি

১৬ জুলাই ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০১:১৮ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত ছবি

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৬ জুলাই) দলটির প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি, বিরোধী দলগুলোর চলমান কর্মসূচি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দিনভর রাজনৈতিক অঙ্গনে ছিল আলোচনার বিষয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা এখন অরাজকতার চরম ছক আঁকছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই। 

ট্যাগ: বিএনপি
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬