‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সার্জিসের গাড়ি’

১৬ জুলাই ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৭:৩১ AM
এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে

এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে © সংগৃহীত

গোপালগঞ্জের ঘটনায় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি টার্গেট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে আরিফুর রহমান তুহিন লেখেন, ‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সার্জিসের গাড়ি। সন্ত্রাসীরা জানত না যে, আমি ওদেরকে জোর করে সেনাবাহিনীর এপিসিতে তুলে দিয়েছি। তাই ওরা এই ৩টা গাড়িকে লক্ষ্য করেই গুলি ও বোমা ছুড়ে। রাস্তায় রাস্তায় গান পাউডার ও পেট্রোল ছড়ানো ছিল। সর্বত্র গাছ ফেলে রাখা হয়।

আমি নিজেই নাহিদ ইসলামের গাড়িতে ছিলাম এবং বিকট শব্দে একেকটা বোমা পরতেছিল। আমাদের ৪টা ছেলে বোমার আঘাতে মারাত্মক আহত ও একজন নিখোঁজ আছেন।’

তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬