‘আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের’

১৬ জুলাই ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১১:২৫ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রায় হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৬টা ৯ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে উমামা জানান, ‘এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করি। জুলাই থেকে জুলাই-এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সকল শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনের প্রয়োজন হতো না। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন।’

তিনি আরও লেখেন, ‘জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না। আজকে শহীদ আবু সাইদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের 'জুলাই শহীদ দিবস'-এ শহীদ ভাইদের স্মরণ করি।’

চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৪৪ আসামি গ্রেপ্তার, ২৫ কিশোর গ্যাং সদস্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950