‘ব্লকেড সরিয়ে নিয়ে রাস্তার একপাশে অবস্থান করুন’

১৬ জুলাই ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় সহ সারা দেশের জেলা উপজেলায় রাস্তা অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। 

এদিকে রাস্তা অবরোধ না করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (১৪ জুলাই) বিকেলে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ নিদের্শনা দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। 

ফেসুবক পোস্টে বলা হয়, ‘সারা দেশের রাজপথের ব্লকেড সরিয়ে নিন। রাস্তার একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’ 

এর আগে আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। 

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬