আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে: আখতার

১৬ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
আখতার হোসে

আখতার হোসে © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গোপালগঞ্জে তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা চালিয়েছে। এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পর দলের নেতারা ‘একটি ভবনে’ নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। বেলা সাড়ে ৪টার দিকে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের পাশে স্থানীয় একটি ভবনে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাঠে আমাদের কর্মীরা প্রতিরোধ অব্যাহত রেখেছে।

“আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কিন্তু মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে।”

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। প্রতিরোধের মধ্য দিয়েই আমরা এখান থেকে অন্যত্র রওনা দেবো।

এনসিপি নেতাদের কেউ আহত হয়েছেন কি না জানতে চাইল আখতার বলেন, এই হামলায় শীর্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কেউ এখনো আহত হয়নি।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬